,

ফেরদৌস-পূর্ণিমা শুটিংয়ে গুরুতর আহত

news-image

বিনোদন প্রতিবেদক : নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। আজ সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৮ নং চর এলাহি ইউনিয়নে দুর্ঘটনায় পড়েন তারা। আহত দুজনকে বসুরহাটে কেন্দ্রীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।

দৈনিক আমাদের সময় অনলাইনকে নেয়ামুল বলেন, ‘বাইকের একটি দৃশ্যধারণের সময় এই দুর্ঘটনা ঘটে। দু’জনই হাতে ও পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন। কিছু কিছু স্থানে কেটে গেছে। এখন আমরা বসুরহাটে কেন্দ্রীয় হাসপাতালে আছি। আঘাতের কারণে হাড়ে কোনো ক্ষতি হয়েছে কিনা, তা দেখার জন্য এক্সরে করা হচ্ছে। সবাই পূর্ণিমা, ফেরদৌস ভাইয়ের জন্য দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘ছবিতে বাইকের কিছু দৃশ্য আছে। আর তাই মাইক্রোবাসের পেছনে ট্রলির সঙ্গে, বাইক যুক্ত করা হয়। পূর্ণিমা বাইক চালাচ্ছিলেন আর ফেরদৌস ভাই ছিলেন ওনার পেছনে বসা। চলন্ত অবস্থাতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ছিটকে পড়ে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন ‘এক কাপ চা’খ্যাত নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে ‘গাঙচিল’ ছবির শুরু হয়েছে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, পূর্ণিমা, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলনসহ অনেকে। এছাড়াও ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর