,

আ.লীগ নেত্রী মনোনয়ন না পেয়ে নিজের ফাঁসি চাইলেন

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে নিজের ফাঁসি চেয়েছেন এক আওয়ামী লীগ নেত্রী। গতকাল শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আমার ফাঁসি চাই’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

আলোচিত এই নেত্রীর নাম নাজনীন আলম। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

নিজের ফাঁসি চাওয়ার কারণ হিসেবে নিজের ১০টি ভুল বা অপরাধ তুলে ধরেছেন নাজনীন আলম। তিনি ফেসবুকে লেখেন,

‘আমার ফাঁসি চাই!!

১. কেন হাইকমান্ডের আশ্বাসকে সরল মনে বিশ্বাস করেছিলাম!

২. এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজন কেন অনুভব করেছিলাম!

৩.এমপি বা সিনিয়র কোনো নেতার পরিবারের সদস্য কেন আমি হলাম না!

৫. কেন দলের নাম ভাঙিয়ে একটি পয়সা রোজগারের ধান্দা করিনি!

৬. কেন দলের জন্য কাজ করতে গিয়ে দিনে দিনে নিঃস্ব হতে গেলাম!

৭. কেন জনসমর্থন অর্জনের চেষ্টা করেছিলাম!

৮. কেন দলের ভোট ব্যাংক সমৃদ্ধ করতে সদা তৎপর ছিলাম!

৯. কেন তদবির/তেলবাজি ঠিকমতো করতে পারলাম না!

১০. কেন সমর্থকদের বারবার কাঁদাচ্ছি!

সম্ভবত এসবই আমার ভুল ও অপরাধ! এজন্য আমার শাস্তি হওয়া উচিত।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর