,

৭ বাংলাদেশি বিপিএলের সেরা একাদশে

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসর ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে। তামিম ইকবাল এর মহাকাব্যিক ইনিংস এ দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা।

ব্যাটে-বলে এবারের বিপিএলে অনেকটাই সফল বাংলাদেশের ক্রিকেটাররা। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় প্রথম স্থানে বিদেশি ক্রিকেটার থাকলেও উইকেট সংগ্রহের তালিকায় সেরা পাঁচে নেই কোনো বিদেশি বলার।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সাইট ইএসপিএন ক্রিকইনফো বিপিএলের সেরা একাদশ প্রকাশ করেছে। যাতে বাংলাদেশি ক্রিকেটার আছেন ৭জন।

দেশসেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে আছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার সুনিল নারাইন। ১৪ ম্যাচে তামিম করেছেন এক সেঞ্চুরি ২ হাফ সেঞ্চুরিতে ৪৬৭ রান। এক ম্যাচ বেশি খেলে নারাইন করেছেন ২৭৯ রান এবং বল হাতে ঘূর্ণিজাদু দেখিয়ে শিকার করেছেন ১৮ উইকেট। তিন নম্বরে বিধ্বংসী এবিডি ভিলিয়ার্স। প্রথমবার বিপিএল খেলতে আসা এবি ৬ ম্যাচে এক সেঞ্চুরিতে করেছেন ২৪৭ রান।

৪ নম্বরে জায়গা হয়েছে এবারের বিপিএলের সবচেয়ে আলোচিত দেশি ক্রিকেটার ইয়াসির আলীর। চিটাগং ভাইকিংসের জার্সিতে এই তরুণ ১১ ম্যাচে করেছেন ৩০৭ রান। তার টি-টোয়েন্টি স্টাইল ব্যাটিং সকলের প্রশংসা কুড়িয়েছে। এবারের আসরে সর্বাধিক ৫৫৮ রানের মালিক রাইলি রুশো আছেন ৫ নম্বরে। ৬ নম্বরে ‘মি. ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। ১৩ ম্যাচে করেছেন তৃতীয় সর্বোচ্চ ৪২৬ রান। সাতে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ৩০১ রান এবং বল হাতে সর্বাধিক ২৩ উইকেট নিয়েছেন তিনি।

একাদশের ৮ নম্বরে ক্যারিবীয় হার্ডহিটার আন্দ্রে রাসেল জায়গা পেয়েছেন। ১৫ ম্যাচে ২৯৯ রান এবং ১৪ উইকেট শিকার করেছেন এই অল-রাউন্ডার। নয় নম্বরে মাশরাফি বিন মুর্তজা। অসাধারণ ক্যাপ্টেন্সির পাশাপাশি ১৪ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে তাসকিন আহমেদ ১০ নম্বরে এবং ১৫ ম্যাচে ২২ উইকেট নিয়ে ১১ নম্বর স্থানটি দখল করেছেন আরেক পেসার রুবেল হোসেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে