,

রাখাইনে রোহিঙ্গাদের জন্য সেফ জোন তৈরি করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফ জোন তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেফ জোনের জন্য নতুন করে কাজ শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

আজ রবিবার রাজধানীর হোটেল কন্টিনেন্টালে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হোটেল কন্টিনেন্টালে ‘বাংলাদেশ ও মানবাধিকার’ -শীর্ষক এক সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার জাতিসংঘ অফিস।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফজোন তৈরি করতে হবে। আমরা এটা নিয়ে নতুন করে কাজ করছি। সেফজোনে ভারত, চীনসহ আশিয়ান দেশের সদস্যরা সহযোগিতা দিতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে সেখানে গণহত্যা হতো। আর সেটা হলে বিশ্বনেতারা মুখ দেখাতে পারতেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর