,

‘কোনো হাসপাতাল স্বাস্থ্যসেবা নিয়ে ব্যবসা করলে কঠোর ব্যবস্থা’

news-image

সাভার প্রতিনিধি : স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এছাড়া চিকিৎসার নামে কোনো হাসপাতাল ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

আজ রোববার সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চাঁপজনিত ঘাঁ প্রতিরোধবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে মন্ত্রী একথা বলেন।

ডা. এনামুর রহমান বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবা নিয়ে কোনো হাসপাতাল ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘ইজতেমা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। যেকোনো দুর্যোগ মোকাবেলায় সরকার ২৪ ঘণ্টাই প্রস্তুত রয়েছে।’

উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের সকল দলের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে। বিএনপি নির্বাচনে না আসলে তাদের দল অস্তিত্বের সংকটে পড়বে।’

সেমিনারে দেশের প্রায় একশটি সরকারি হাসপাতালের ১০০ জন নার্স অংশ গ্রহণ করেন। সেমিনারে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলর ও সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলামসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর