,

‘গরু’ শব্দটি থাকলেই টুইটারে পোস্ট ব্লক!

news-image

নিউজ ডেস্ক : টুইটে ‘Cow’ (গরু) শব্দটি পেলেই পোস্ট ব্লক করে দিচ্ছে টুইটার ইন্ডিয়া। দেশটির কয়েকজন টুইটার ব্যবহারকারী এই অভিযোগ করেছেন।

অভিযোগকারীদের বরাত দিয়ে একটি প্রতিবেদনে দেশটির গণমাধ্যম জানিয়েছে, টুইটে ‘গরু’ শব্দটি ব্যবহৃত হলেই সে পোস্ট আর দেখতে পাচ্ছেন না ব্যবহারকারীরা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, বেশ কয়েকজন ব্যবহারকারীর কাছ থেকে তারা এই অভিযোগ পেয়েছে।

ব্যবহারকারীরা জানিয়েছে, তাদের টুইট পোস্টে গরু শব্দটি ব্যবহৃত হলেই সেটি তারা আর দেখতে পাচ্ছেন না। তবে ভারতের বাইরে পোস্টটি দেখা যাচ্ছে।

নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিক সারাহ সালভেদর অ্যামজনের প্রধান জেফ বেজোসের লেখা একটি নিবন্ধ টুইটারে শেয়ার করে আশ্চর্যবোধক শব্দ হিসেবে ‘HOLY COW!’ শব্দ দুটি লিখেছিলেন। সেই টুইটও দেখা যাচ্ছে না। এর পর থেকেই মূলত বিষয়টি সামনে আসে।

অসংখ্য টুইটার ব্যবহারকারী তাদের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, চলতি বছর ভারতের আসন্ন নির্বাচন উপলক্ষে দেশটিতে ভুয়া খবর ছড়ানো রোধ করতে টুইটার কর্তৃপক্ষ গরু নিয়ে দেওয়া পোস্টগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের সন্ত্রাসীরা গরু সংক্রান্ত নানা ভুয়া খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে শতাধিক হত্যার ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনার প্রায় সবগুলোতে মুসলিমরা ভিকটিম হয়েছেন। এ ব্যাপারে টুইটার কর্তৃপক্ষের কোনো বক্তব্য দেয়নি বলে জানিয়েছে পত্রিকাটি। ফলে এটা নিশ্চিত হওয়া যায়নি যে, শুধু গরু শব্দ ব্যবহারের কারণে টুইটগুলো ভারতে ব্লক করা হচ্ছে, নাকি অন্য কোনো কারণে এমনটি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর