,

পররাষ্ট্রমন্ত্রী বললেন, তিস্তা চুক্তির ব্যাপারে আমরা আশাবাদী

news-image

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তিস্তা চুক্তির ব্যাপারে আমরা আশাবাদী। আশা করি খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা অতীতে নানা বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে পেরেছি। অনেক বড় বড় সমাধান হয়েছে। আশা করি বাকিগুলোও সমাধান হবে।

শনিবার ভারত সফর শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখাইনে সেফ জোন গঠনের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবে সাধুবাদ জানিয়েছে ভারত। দেশটির সরকার এ বিষয়টি নিয়ে কাজ করবে বলে ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক হয়েছে। সে সব বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন-জেসিসি বৈঠকে যোগ দিতে গত বুধবার তিনি দিল্লি সফরে যান।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো