,

জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

news-image

নিউজ ডেস্ক : বিনা দোষে তিন বছর কারাভোগ করানোর জন্য জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাহালমের জন্য ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধনে এসব দাবি করেন সংগঠনটির নেতারা।

তারা বলেন, জাহালমকে এই ক্ষতিপূরণ দেয়া না হলে ধারাবাহিকভাবে আন্দোলন করা হবে।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হোক। আর যেন জাহালমের মতো নির্দোষ কাউকে গ্রেপ্তার করে হয়রানি না করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, নিরীহ পাটকল শ্রমিক জাহালম চরম অন্যায়ের শিকার হয়েছেন। আমরা বিশ্বাস করি, অসংখ্য জাহালম, বাংলাদেশের কারাগারে পচে মরছেন। জাহালমের ক্ষতিপূরণ কমপক্ষে ১০ কোটি টাকা হওয়া উচিত। জাহালম দিনের পর দিন শুধু কারাগারে কেঁদেছেন। পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন রাখা হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা সালেহ আহমেদ বলেন, আজকে বাংলাদেশ ঋণ খেলাপির যে সংস্কৃতির মধ্যে ঘুমিয়ে আছে, সেই জায়গা থেকে উত্তরণের জন্য অবলোপনের ব্যবস্থা করা হচ্ছে। কার টাকা আপনারা অবলোপন করছেন, যে কালোবাজারিরা এই সমাজটাকে ধ্বংস করছেন, যে কালো টাকার কারণে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের উত্থান।

সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, জাহালম দুদকে হাজিরা দিয়েছেন, আদালতে হাজিরা দিয়েছেন, অনেকগুলি পর্যায়ের পর জাহালমকে জেলে যেতে হয়েছে। তাকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে তিন বছর কারাগারে কাটাতে হয়েছে টাঙ্গাইলের জাহালমকে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর