,

বাংলাদেশি অভিনেত্রীকে ভারতের বিমানবন্দরে হেনস্তা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের হায়দরাবাদ বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন তেলেগু সিনেমার বাংলাদেশি অভিনেত্রী মেঘলা মু্ক্তা। গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) এয়ার ইন্ডিয়ার এক নারী কর্মী তাকে হয়রানি করেন।মেঘলা মু্ক্তা তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান। বাংলাদেশের এই মডেল, অভিনেত্রী তেলেগু ইন্ডাস্ট্রির মূলধারার চলচ্চিত্র ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’তে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছবিটি বর্তমানে হায়দরাবাদের দেড় শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। ছবিটির প্রচারের জন্যই তিনি সেখানে গিয়েছিলেন।

এমন সময় এই ঘটনা ঘটলো।মেঘলা মুক্তা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, গত বৃহস্পতিবার আমি এয়ার ইন্ডিয়ার AI780 নম্বর ফ্লাইটে হায়দরাবাদ থেকে বাংলাদেশে ফিরছিলাম। বিমানে আমার ২৮ কেজি ওজন বহন করার অনুমতি ছিল কিন্তু আমার কাছে থাকা মালামালের ওজন হয়েছিল ২৯ কেজি। আমি অতিরিক্ত ওজনের জন্য নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধ করতে রাজি ছিলাম। কিন্তু এয়ার ইন্ডিয়ার হায়দরাবাদের গ্রাউন্ড স্টাফ সুপারভাইজার কানিজ ফাতেমা আমাকে ক্রেডিট কার্ডে অর্থ পরিশোধের জন্য বলেন।মেঘলার অভিযোগের সুরে আরও বলেন, আমি ক্যাশ পেমেন্ট করতে চাইলে তিনি আমাকে ‘ক্রেডিট কার্ড না থাকলে বাসে ভ্রমণ করতে’বলেন।

এমনকি ডলার এক্সচেঞ্জ করে পেমেন্ট করতে চাইলেও তিনি রাজি হননি। ফ্লাইটে থাকা আমার বন্ধুরা তার ব্যাগ ভাগাভাগি করতে চাইলে কানিজ ফাতেমা আমাকে বলেন, ‘আপনি এখানে কোনও ব্যবসা বা চুক্তি করতে পারেন না।’ইতোমধ্যে এ ঘটনার জন্য মেঘলার কাছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে দুঃখ প্রকাশ করে কমেন্ট ও মেসেজ করেছে বলে জানান মেঘলা। তবে তার আগে এয়ার ইন্ডিয়াকে অভিযোগ করে অফিসিয়াল মেইল পাঠিয়েছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের ফ্যাশন হাউসের অন্যতম আলোচিত মডেল মেঘলা মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। ২০১৪ সালে তাকে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও সর্বশেষ শাকিব খানের ‘নবাব’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপরই দক্ষিণ ভারতের তেলেগু ছবিতে ডাক পড়ে মেঘলার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর