,

ফারাক্কা দিয়ে বাংলাদেশের পদ্মার ইলিশ নিতে ভারতের নতুন কৌশল

news-image

ডেস্ক রিপোর্ট : ফারাক্কা দিয়ে বাংলাদেশের পদ্মার সুস্বাদু ইলিশ নিতে ভারত এবার নতুন কৌশল অবলম্বন করেছে। আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় ‘টাইমস অব ইন্ডিয়া’।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারত নেভিগেশন লক নামে একটি বিশেষ ইলিশ করিডোর তৈরি করেছে। নেভিগেশন লক সিস্টেম হচ্ছে একটি যন্ত্র, যা পানিতে জাহাজ বা নৌকার প্রসারণে ব্যবহৃত হয়। এ বছরের জুন মাস নাগাদ প্রকল্পটি চালু হবে। ৩৬১ কোটি রুপি ব্যয়ে প্রকল্পটিতে বর্ষা মৌসুমসহ ইলিশ প্রজননের তিন মৌসুমে যাতে ভারতে জাটকা ঢুকতে পারে, সে লক্ষ্যে বিশেষ লক সিস্টেম তৈরি করা হয়েছে।

ইলিশের প্রজনন মৌসুমে রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত আট মিটার গেট খুলে দেওয়া হবে, যাতে জাটকা ভারতে ঢুকতে পারে। কারণ ওই সময়ে জাটকা বিচরণ করে। এই প্রকল্প চালু হলে ৪০ বছর পর আসন্ন বর্ষার মৌসুমে ফের ফারাক্কা দিয়ে এলাহাবাদের গঙ্গায় ঢুকতে পারবে ইলিশ।
প্রতিবেদনটিতে বলা হয়, ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার আগে ফারাক্কা দিয়ে ভারতের গঙ্গা হয়ে এলাহাবাদে ধরা পড়তো বাংলাদেশের ইলিশ। কিন্তু ব্যারেজটির নেভিগেশন লকের কারণে ইলিশ এলাহাবাদ পর্যন্ত যেতে পারতো না। সম্প্রতি লকটি রিডিজাইন করা হয়েছে। ফলে প্রজনন মৌসুমে ইলিশের যাতায়াতে বাধা থাকবে না।

টাইমস অব ইন্ডিয়াকে ভারতের ‘ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অব ইন্ডিয়া’র ভাইস চেয়ারম্যান প্রবীর পাণ্ডে জানান, ‘রাত একটা থেকে ভোর পাঁচটার মধ্যে আট মিটার পর্যন্ত গেট খুলে দেওয়া হবে। এর ফলে এসময় ইলিশ যাতায়াত করতে পারবে। আইসিএআরসি সেন্টার ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, কেন্দ্রীয় ওয়াটার কমিশন এবং ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর