,

বিয়ের তিন মিনিটের মাথায় বিচ্ছেদ!

news-image

অনলাইন ডেস্ক : ‘স্টুপিড’ বলায় বিয়ে রেজিস্ট্রি করার তিন মিনিটের মাথায় বিচ্ছেদের আবেদন করেছেন এক নববধূ। এমন ঘটনাই ঘটেছে কুয়েতে। আর এটি কুয়েতের ইতিহাসে সবচেয়ে ক্ষণস্থায়ী বিয়ে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা মিডিল ইস্ট মনিটর।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বিয়ে রেজিস্ট্রি হওয়ার পর ঘর থেকে বের হওয়ার সময় নববধূ দরজায় বাড়ি খান। তখন ওই নববধূর স্বামী তাকে ভর্ৎসনা করে ‘স্টুপিড’ (নির্বোধ) বলেন। এতেই ক্ষিপ্ত হন ওই নববধূ। তৎক্ষণাৎ বিচ্ছেদ করবেন বলে মন স্থির করেন তিনি। এর ফলে তাৎক্ষণিক বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই নারী। পরে ওই নারীর আবেদন গৃহীত হয়।

এদিকে এমন ঘটনার খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অনেকে এর ব্যাপক প্রশংসা করেছেন আবার কেউ কেউ জানিয়েছেন নিন্দা।

কেউ সামাজিক মাধ্যমে লিখেছেন, নববধূ বিয়ে ভেঙে দেওয়ার এ সিদ্ধান্ত সঠিক হয়েছে। কারণ হিসেবে অনেকে জানিয়েছেন, বর বিয়ের পরপরই এমন আচরণ করতে পারে তার সঙ্গে না থাকাটাই ভালো!

তবে অনেকে লিখেছেন, হুট করে বিচ্ছেদ করার মত এমন সিদ্ধান্ত নেওয়া মোটেই ঠিক
হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর