,

যে কারণে ইন্টারনেটে আসক্ত হচ্ছে শিশুরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে এক থেকে পাঁচ বছরের শিশুরা মা-বাবার প্রত্যক্ষ প্রশ্রয়ে ইন্টারনেটে আসক্ত হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গত দুই দিন পূর্বে ইউনিসেফ ১০-১৭ বছর বয়সী স্কুল-মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীদের ওপর একটি জরিপ প্রকাশ করেছে। ওই জরিপে দেখা যায়, বাংলাদেশের ৩২ শতাংশ অনলাইন ব্যবহার অনিরাপদ। বিষয়টি আশঙ্কাজনক তো বটেই, তবে আমাদের দৃষ্টিতে বিষয়টি আরও ভয়াবহ। কারণ এ জরিপে ১ থেকে ৯ বছর বয়সী শিশুদের ইন্টারনেট ব্যবহারের চিত্র উঠে আসেনি।’

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে লক্ষ্য করা গেছে, ১ থেকে ৫ বছরের বয়সী শিশুরাও ইন্টারনেট ব্যবহার করছে। আর এ ইন্টারনেট ব্যবহারে প্রত্যক্ষ উৎসাহ যোগাচ্ছে স্বয়ং মা-বাবা। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে, আজকাল শিশুরা মুঠোফোনে ভিডিও গেম, কার্টুন, নাচগান দেখিয়ে খাওয়াচ্ছে কিংবা কান্না থামাচ্ছে। মা-বাবা সন্তানদেরকে মুঠোফোনে ইন্টারনেট চালু করে বসিয়ে রেখে সংসারের কাজকর্ম সাড়ছে। এতে করে কোমলমতি শিশুরা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে। বিষয়টি আশঙ্কাজনক হলেও মা-বাবারা বিষয়টিকে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী কিংবা অফিসের সহকর্মীদের কাছে তাদের সন্তানদের মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের দক্ষতাকে সন্তানের পারদর্শীতা হিসেবে উপভোগ করছে। যা পরবর্তীতে স্কুল-কলেজে পড়ার সময় প্রযুক্তির এই দক্ষতা পরিণত হচ্ছে সময় নষ্ট ও বিপথগামী হওয়ার অন্যতম মাধ্যম।’

বিবৃতিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি আরও বলেন, ‘আমরা এ ব্যাপারগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরে তাদের সচেতন করতে সরকার ও গণমাধ্যমকে ব্যাপকভাবে এগিয়ে আসার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আমাদের পরবর্তীতে প্রজন্মকে অনেকটাই বিপথগামী করে ফেলব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর