মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রী বললেন, গুজবে কান না দিয়ে শিশুদের ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ান

news-image

নিজস্ব প্রতিবেদক : গুজনে কান না দিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, ‘এই ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর সুস্থ্যতা নিশ্চিত করা সম্ভব হবে।’

জাহিদ মালেক বলেন, ‘আমি মায়েদের বলবো, ক্যাপসুলটি খাওয়ানোর আগে মায়ের বুকের দুধ খাওয়ান, সুষম খাদ্য খাওয়ান। কেননা শিশু পেট ভরা থাকলে টিকা খাওয়ানোর পর কোনো জটিলতা সৃষ্টি হবে না। তা ছাড়া কোনো গুজবে কান দেবেন না। ‘

এই ক্যাম্পেইন আজকে ছাড়া আরও ২/৩ দিন চলবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের প্রত্যন্ত এলাকাসহ সারা বাংলাদেশে এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে নিশ্চিত করবো আমরা। এ কারণে আজ ছাড়াও আগামী দুই-তিনদিনও চলবে ক্যাম্পেইনটি। আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে যাবো।’

এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এর পর স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত শিশু হাসপাতালের অডিটোরিয়ামে এই ক্যাম্পেইন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শফী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ।

সকাল ৮টা থেকে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। জানা গেছে, ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ২৭ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে।

দেশব্যাপী ১ লাখ ২০ হাজার কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। লঞ্চঘাট, ফেরিঘাট, টোল প্লাজা, বিমানবন্দর, স্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে টিম। তবে দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত ১২ জেলার ৪৬ উপজেলার ২৪০ ইউনিয়নে ক্যাম্পেইন-পরবর্তী ৪ দিন বাড়ি বাড়ি গিয়ে শিশুদের খুঁজে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর আগে ১৯ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। কিন্তু ওষুধের মান নিয়ে সন্দেহ থাকায় সেই কর্মসূচি বাতিল করা হয়। গত ডিসেম্বরে এই ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও বার্ষিক পরীক্ষা, জাতীয় নির্বাচনসহ নানা কারণে তা পিছিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক