,

অক্সফোর্ড ছাত্র সংসদের সভাপতি হলেন বাংলাদেশি আনিশা

news-image

ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের (ছাত্র সংসদ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী আনিশা ফারুক।

গতকাল (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। বিশ্ববিখ্যাত এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি শিক্ষার্থী এ পদে বসলেন।ছাত্রদের প্রতিনিধিত্বশীল এ সংগঠনের নির্বাচন হয় তিন দফায়। চূড়ান্ত পর্বে এক হাজার ৫২৯ ভোট পেয়ে বিজয়ী হন আনিশা। এ নির্বাচনে মোট ভোট দেন ৪ হাজার ৭৯২ জন।এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেবার পার্টির কো চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন আনিশা।

জানা গেছে, আনিশার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর ফারুক আহমেদ। বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ফারুক আহমেদের গ্রামের বাড়ি। মেজর (অব.) ফারুক আহমেদ ও রেহানা চৌধুরীর এক ছেলে এক মেয়ের মধ্যে প্রথম সন্তান আনিশা ফারুক। আরেক সন্তান জবরান ফারুক এ লেভেলে পড়ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর