,

চলে গেলেন সোহরাওয়ার্দীপূত্র রাশেদ সোহরাওয়ার্দী

news-image

গণতন্ত্রের মানসপুত্রখ্যাত উপমহাদেশের বরেণ্য রাজনীতিক ও নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে গ্রেটার লন্ডনে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।এর আগে গত ৩ ফেব্রুয়ারি অক্সফোর্ড ইউনিয়নে ‘আল জাজিরা: হেড টু হেড’ অনুষ্ঠান রেকর্ডকালে দর্শকসারীতে সর্বশেষ তাকে যায়।মরহুমের বন্ধু যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩ ফেব্রুয়ারি কয়েক ঘণ্টা তার সঙ্গে আড্ডা দিয়েছি। হঠাৎ করে আজ মৃত্যুর খবর এল।

রাশেদ সোহরাওয়ার্দীর মরদেহ এখন কোথায়, শেষকৃত্য কখন; তা জানেন না জানিয়ে সুলতান শরীফ বলেন, মরহুমের পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। সব তথ্য জানার পর সবাইকে তা জানানো হবে।রবার্ট অ্যাশবি নামে পরিচিত রাশেদ সোহরাওয়ার্দী একজন খ্যাতিমান ব্রিটিশ লেখক ও অভিনেতা হিসেবে সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। এই খ্যাতিমান ব্রিটিশ অভিনেতা ‘লিজেন্ড’ (২০১৫), ‘ডক্টর হু’ (১৯৬৩) ও ‘জিন্নাহ’ (১৯৯৮) চলচ্চিত্রে অভনয়ের জন্য বিশ্বব্যাপী ব্যাপক পরিচিত ছিলেন। তার মা ছিলেন খ্যাতিমান রাশিয়ান অভিনেত্রী ভেড়া আলেক্সানড্রভনা ট্রিসেন্কো, যিনি ১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন।

 

সূত্র : দেশে বিদেশে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর