,

মুখ খুললেন মাধুরী দীক্ষিত

news-image

বিনোদন ডেস্ক : গেল বছর বলিউডে হ্যাশট্যাগ মিটু আন্দোলনের ঝড় উঠেছিল। অভিনেত্রী তনুশ্রী দত্ত প্রথম বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এরপর একের পর এক মুখ খুলেছেন অনেক তারকা। অভিযোগ উঠেছে পরিচালক, গায়ক ও অভিনেতাদের বিরুদ্ধে। এতে আইন আদালতের দ্বারস্থ হয়েছেন কেউ কেউ।

এরই সূত্র ধরে গেল বছর লেখিকা ও পরিচালক বিনীতা নন্দ অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। তার অভিযোগ ছিল ১৯ বছর আগে অলোক নাথ তাকে ধর্ষণ করেছেন। এরপর অলোক নাথের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন অভিনেত্রী সন্ধ্যা মৃদুল। তিনি ১৯৯৪ সালের সিনেমা ‘হাম সাথ সাথ হ্যায়’-এর টিমের একজন সদস্য।

এবার অলোক নাথ ও সৌমিক সেনের বিরুদ্ধে অভিযোগ ওঠা বিষয় নিয়ে মুখ খুলেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘কাউকে অনেক বছর ধরে চেনার পরে তার সম্পর্কে এরকম খবর শুনলে খারাপ লাগে।’ বিষয়টি নিয়ে হতাশ হয়েছেন বলে জানান তিনি।

মাধুরী বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এ ধরনের ঘটনা সামনে এলে সত্যি প্রচণ্ড খারাপ লাগে। আপনি কাউকে অনেক বছর ধরে চেনেন এবং তার পরে এমন ঘটনা শুনলেন, ভাবা যায়!’

মাধুরী দীক্ষিত অলোক নাথের সঙ্গে আর নব্বইয়ের দশকে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা ‘দয়াবান’, ‘জামাই রাজা’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম তুমহারে হ্যায় সনম।’

এছাড়া ২০১৪ সালে সৌমিক সেন পরিচালিত ‘গুলাব গ্যাং’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। হিন্দুস্তান টাইমস অবলম্বনে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর