,

প্রিয়াঙ্কা বুঝলেন প্রেমিক আর স্বামী এক না!

news-image

বিনোদন ডেস্ক : ভিনদেশী নিক জোনাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ব্যাপক সমালোচনার শিকার হন প্রিয়াঙ্কা চোপড়া। প্রেমিক ১০ বছরের ছোট হওয়ায় এ নিয়েও তোপের মুখে পড়তে হয় তাকে। কিন্তু সমালোচনার তোয়াক্কা না করে শেষ পর্যন্ত গেল বছরের ডিসেম্বরে বিয়ে করেন নিক-প্রিয়াঙ্কা।

তবে প্রেমিককে নিয়ে কখনোই গণমাধ্যমে মুখ খোলেননি প্রিয়াঙ্কা। বিয়ের পর সেই প্রিয়াঙ্কাই বললেন, ‘স্বামী আর বয়ফ্রেন্ড একেবারেই আলাদা। বিয়ের পর বুঝতে পেরেছি।’ নায়িকার এমন কথা শোনার পর অনেকের কপালে ভাঁজ পড়তে পারে। তাহলে কি নিক-প্রিয়াঙ্কার দাম্পত্য জীবনে কলহ দেখা দিয়েছে!

মোটেই না। বিয়ের পর সুখেই আছেন তিনি। সম্প্রতি একটি চ্যাট শো-এ নিজের বৈবাহিক জীবনের খুঁটিনাটি তুলে ধরেছেন প্রিয়াঙ্কা।
বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেমিক ও স্বামী একই মানুষের এই দুই সত্ত্বায় নাকি আকাশপাতাল তফাৎ। বিবাহিত জীবন সম্পূর্ণ আলাদা। বিয়ের দিন আমি এই কথার গুরুত্বটা বুঝে উঠতে পারিনি। সত্যি কথা বলতে কি একজন সুপুরুষকে বিয়ে করায় এই বিষয়টা অনেক সহজ হয়ে যায়।’

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো