,

মাদাম তুসো জাদুঘরে নিক-প্রিয়াঙ্কার মোমের ভাস্কর্য

news-image

বিনোদন ডেস্ক : গেল বছর থেকে আলোচনার শীর্ষে আছেন নিক-প্রিয়াঙ্কা দম্পতি। বারবার ভাইরাল হচ্ছে তাদের বিভিন্ন মুহূর্তের ছবি। সাগর পাড়ে, রিসেপশন পার্টিতে, কখনও দুষ্টামির মুহূর্তে ক্যামেরাবন্দি ছবিকে ভক্তদের সামনে উপস্থাপন করছেন তারা। ভাইরালের তালিকায় সম্প্রতি আরও একটি বিষয় যোগ হয়েছে।

যুক্তরাষ্ট্রের মাদাম তুসো জাদুঘরে স্থান পেয়েছে নিক-প্রিয়াঙ্কার মোমের ভাস্কর্য। নিজেদের ভাস্কর্যের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আলোচিত এই দম্পতি।মিস ওয়ার্ল্ড খেতাব, হলিউডে অভিনয়, নিক জোনাসকে বিয়ে সব কিছু মিলেই প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিকভাবে সুপরিচিত। তাই তাকে নিয়ে বিশ্ববাসীর আগ্রহ নেহায়েত কম নয়। হয়ত তাকে উপস্থাপন করে উপযুক্ত সম্মান দিতে চেয়েছেন জাদুঘর কর্তৃপক্ষ।প্রিয়াঙ্কার অ্যামি অ্যাওয়ার্ডসের সাজকে মাথায় রেখে জাদুঘরে তার ভাস্কর্য স্থাপন করা হয়েছে। প্রিয়াঙ্কার ভাস্কর্যকে পরানো হয়েছে লাল গাউন।

২০১৬ সালের অ্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় এই পোশাকে হাজির হয়েছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।নিজের মোমের ভাস্কর্যের পাশে কালো পোশাকে বেশ উচ্ছ্বসিত হয়ে একটি ছবি তুলেছেন প্রিয়াঙ্কা। সেটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন। ক্যাপশনে জানান, নিউইয়র্কের পরে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও এশিয়াতে ভাস্কর্য বসানো হবে।যুক্তরাজ্যের লন্ডনে মাদাম তুসো জাদুঘরে প্রিয়াঙ্কার ভাস্কর্য রাখা হবে। সেখানে আছে বলিউডের অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, সালমান খান ও ক্যাটরিনা কাইফের মোমের ভাস্কর্য।

অন্যদিকে স্ত্রী প্রিয়াঙ্কার পর নিজের মোমের ভাস্কর্যের সঙ্গে ছবি তুলে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন নিক জোনাস। ভাস্কর্যের ছবিটি বেশ আগের। নিকের ভাস্কর্যটিও মাদাম তুসো জাদুঘরে স্থান পেয়েছে। ছবির ক্যাপশনে নিক লেখেন, ‘অদ্ভুত, তবে সব ঠিক আছে।’জনপ্রিয় এই দম্পতির ছবি দেখে মজা ও সমালোচনা করে কমেন্ট করছেন অনেকেই।

প্রিয়াঙ্কার বলিউডের শেষ সিনেমা দ্য স্কাই ইজ পিঙ্ক। তিনি প্রস্তুতি নিচ্ছেন নিজের পরবর্তী হলিউডি ছবির জন্য। ছবির নাম ‘ইজ নট ইট রোমান্টিক?’ সম্প্রতি যুক্তরাষ্ট্রে দ্য এলেন ডিজেনারেস এর শোতে গিয়ে হলিউড নিজের চতুর্থ নম্বর কাজের ঘোষণা দেন তিনি। এছাড়া নিজের বিয়ে ও নিক সম্পর্কে নতুন অনেক তথ্য সামনে আনেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর