,

সেনাবাহিনীর জিপ খালে পরে নিহত তিন

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সোনাপুর-হাতিয়া স্টিমার ঘাট সড়কে সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ফয়েজ ও মাসুম এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজসহ তিন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ সদস্য। শুক্রবার বিকেলে সুবর্ণচর উপজেলার তোতার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সোয়া তিনটার দিকে সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়ানের একটি দল সিলেট থেকে হাতিয়ার স্বর্ণদ্বীপ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী জিপটি উল্টে তোতার বাজার এলাকায় রাস্তার পাশে ডোবাতে পড়ে যায়। এতে গাড়িতে থাকা সকল সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ফয়েজ ও মাসুম নামে দু্ইজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ নামে আরও এক সদস্য নিহত হন। এছাড়া আহত আরও ৯ সেনা সদস্যকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর