,

খালেদা জিয়াকে রাজনৈতিক কারণেই আটক রাখা হয়েছে : মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক কারণেই খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। ঐক্যবদ্ধ ও সু-সাহস নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা ঘুরে দাঁড়াব। এই জন্য সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে ‘গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দেশব্যাপী বিএনপির বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে’ বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এ জন্য দলে পুনর্বাসন করতে হবে। বিগত দিনে দলের যারা নির্যাতিত হয়েছেন তাদের পাশে দলের নেতারা ও যারা নির্বাচনে প্রার্থীদের দাঁড়াতে হবে।

খন্দকার মোশাররফ বলেন, ৮০ ভাগ মানুষ ধানের শীষের ভোট দেওয়ার জন্য প্রস্তত ছিল। এটা সরকারের কাছে গোপন থাকেনি। তাই ২৯ তারিখ সরকার ভোট সম্পুন্ন করেছিল। ৩০ ডিসেম্বর এ দেশে কোনো ভোট হয়নি। ২৯ তারিখ ভোট হয়েছে, এটা আমেরিকার প্রসিডেন্টসহ দেশি-বিদেশি সবাই জানে।

সরকারের মন্ত্রিপরিষদ গঠনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাইরে রেখে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। আর দেশে কোনো ভোট হয়নি। এই দুটি অস্বাভাবিক ঘটনার ফলে সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না।

খালেদা জিয়াকে বেশি দিন আটকে রাখা যাবে না উল্লেখ করে মোশাররফ বলেন, ধানের শীষের ভোট দিতে পারলে এত দিনে বেগম খালেদা জিয়া মুক্ত হতেন। সরকার জানে দিনের বেলায় ভোট হলে আওয়ামী লীগ জয়ী হতে পারবে না। তাই তারা রাতের বেলায় ভোট করছে। বিএনপি পরাজিত হয়নি। আওয়ামী লীগ পরাজিত হয়ছে। কারণ তারা একজনও নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর