,

ব্রাজিলের ক্লাবে অগ্নিকাণ্ডে ১০ ফুটবলার নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনিরো’র ফ্ল্যামেংগো ফুটবল ক্লাবে আগুন লেগে ১০ তরুণ ফুটবলার নিহত হয়েছেন। এছাড়া তিনজন আহত হয়েছেন। এটি দেশটির সবচেয়ে বড় ফুটবল ক্লাবগুলোর একটি।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত ক্লাবটিতে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এক সময় ফ্ল্যামেংগো’র হয়ে খেলা রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র একটি টুইট বার্তায় ক্রাইং ইমোজি দিয়ে লিখেছেন, সত্যিই দুঃখজনক ঘটনা। আসুন সবাই তাদের জন্য প্রার্থনা করি।

স্থানীয় ‘জি1’ নিউজ পোর্টালের মতে, গ্রিনউইচ মিন টাইম অনুসারে সকাল সাতটা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় লেগে যায়। নিহতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। আহতদেরকে পাশের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

একটি টুইট বার্তায় শোক জানিয়েছে ফ্ল্যামেংগো। ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনালদিনহো, বেবেতো ও রোমারিওসহ বেশ কয়েকজন সাবেক বিখ্যাত ফুটবলার এই ক্লাবের হয়ে খেলেছেন। সফল এই ফুটবল ক্লাবের বাস্কেটবল, রোয়িং, সুইমিং ও ভলিবল দলও আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর