,

বিয়ের আশ্বাস দিয়ে যুবকের সাথে অভিনেত্রীর সহবাস!

news-image

বিনোদন ডেস্ক : গিয়ে এমন অভিযোগ করেন পুরুষদের বিরুদ্ধে। এবার সরাসরি আদালতে গিয়ে এক অভিনেত্রীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ করলেন বিবাহ-বিচ্ছিন্ন এক যুবক। ঘটনাচক্রে, তিনিও সিনেমার পরিচালক।

ওই যুবকের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বুধবার (০৬ ফেব্রুয়ারি) জানান, তার মক্কেল পঞ্চসায়রের বাসিন্দা। একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন তিনি। এছাড়া, স্বল্প দৈর্ঘ্যের সিনেমা করা তার শখ। আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে ওই অভিনেত্রী এবং তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পরিচালক।

মামলায় বলা হয়েছে, নেতাজিনগরের বাসিন্দা ওই মহিলার সঙ্গে ২০১৪ সালে পরিচালকের পরিচয়। তখন দু’জনেই বিবাহিত ছিলেন। কয়েক মাসের মধ্যে পরিচালকের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠতা বাড়ে। তা গড়ায় সহবাস পর্যন্ত। ওই যুবকের অভিযোগ, অভিনেত্রী তাকে বিবাহ বিচ্ছেদের প্ররোচনা দেন। আশ্বাস দেন, তিনি নিজেও তার স্বামীর সঙ্গে থাকবেন না।

অনির্বাণ জানান, বিবাহিত এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা সহবাস পর্যন্ত পৌঁছেছে জেনে তার মক্কেলের সঙ্গে তার স্ত্রীর নিত্য অশান্তি হতে থাকে। পরিস্থিতিই বিবাহ বিচ্ছেদের দিকে মোড় নেয়। ২০১৪ সালে ওই পরিচালকের বিবাহ বিচ্ছেদ হয়। মামলার আবেদনে পরিচালক অভিযোগ করেছেন, এরই ফাঁকে ওই মহিলা তার থেকে বহু টাকা আদায় করে নেন। কয়েক মাস আগে তিনি অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন, তিনি কবে তাকে বিয়ে করবেন।

পরিচালকের দাবি, অভিনেত্রী জানান, শিগগিরিই তার বিবাহ বিচ্ছেদ হবে। কিন্তু তা না হওয়ায় ওই মহিলার সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেন পরিচালক। কিন্তু তার অভিযোগ, অভিনেত্রী তাকে এড়িয়ে যেতে থাকেন। শেষে গত বছর জানিয়ে দেন, বিবাহ বিচ্ছেদে রাজি নন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর