,

ছোটলোকে ভরা বলিউড ইন্ডাস্ট্রি : কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : সত্যি কথা সরাসরি বলবার জন্য বেশ খ্যাতি রয়েছে কঙ্গনা রানাউতের। ‘মনিকর্নিকা’ ছবির সাফল্য যেন তাকে আরও শক্তিশালী করে দিয়েছে। আর তাইতো সম্প্রতি আবারও বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ছবি ‘মনিকর্নিকা’ ও ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথা বলেছেন তিনি। কঙ্গনা বলেন, কিছু লোক আমার পরিচালিত ‘মনিকর্নিকা’র পেছনে লেগে আছে। কিন্তু সব শ্রেণির অভিনয়শিল্পীরা আমাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠাচ্ছে। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এ নিয়ে লেখার সাহস নেই। আমি সিনেমা বানাইনি, জাতির জন্য একটা কাজ করেছি।

সিনেমা হচ্ছে সেগুলো, যেগুলো প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে। মনিকর্নিকা একটি বিশেষ সিনেমা। ‘কুইন’, ‘দঙ্গল’-এর মতো ছবিগুলো সমাজে প্রভাব ফেলে। ঠিক এ কারণেই সবার উচিত ছিল ‘মনিকর্নিকা’র পাশে দাঁড়ানো। কিন্তু সেটা হয়নি। এখন বলিউড ইন্ডাস্ট্রি ছোটলোকে ভরা, যারা তাদের পছন্দ ও অপছন্দের আকারের চেয়ে বড় হতে পারে না। কঙ্গনা আরও বলেন, আমার বিরুদ্ধে এ ছবিটি ঘিরে ছয়জন মামলা করেছে। আগেও আটটি মামলা ছিল। কিন্তু একটু গভীরভাবে ভাবুন, আমি আরও বড় বিষয় নিয়ে কথা বলছি। এটা একটা বিরল ঘটনা যে ইন্ডাস্ট্রির কোনো মানুষই এই ছবির সঙ্গে নেই! অর্থাৎ তারা মানবতার সঙ্গেও নেই, জাতির সঙ্গেও নেই। আমি মন থেকে বিশ্বাস করি, আমার উদ্দেশ্য যদি ভালো হয়, কেউ আমার কিছু করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো