,

ভেনেজুয়েলার সেনারা আটকে দিলো মার্কিন ত্রাণবহর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণবহর সীমান্তে আটকে দিয়েছে ভেনেজুয়েলার সেনারা। ত্রাণবহরের গাড়িগুলো বর্তমানে তিয়েনদিতাস সেতুর কাছে পার্ক করা আছে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা নিয়ে প্রথম লরিবহর কলম্বিয়ার কুকুটা শহরের সীমান্তে পৌঁছেছে।

ত্রাণবহরটি বর্তমানে তিয়েনদিতাস সেতুর কাছে অবস্থান করছে। ওই সেতুর মাঝখানে একটি ট্যাংক লরি আড়াআড়িভাবে রেখে সেটি বন্ধ করে দিয়েছে ভেনেজুয়েলার সেনারা।

বৃহস্পতিবার কুকুটা শহরের ওই সেতুর কাছে একটি বিতরণ কেন্দ্রে খাদ্য ও ওষুধবাহী লরিগুলো অবস্থান নেয়। কলম্বিয়ার পুলিশকে এগুলোর নিরাপত্তা দিতে দেখা গেছে।

সেনাবাহিনীর সমর্থন পেয়ে আসা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ত্রাণবহরকে ভেনেজুয়েলায় প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

এদিকে স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো সতর্ক করে দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সহায়তা ছাড়া না খেয়ে মরার ঝুঁকিতে রয়েছে ভেনেজুয়েলার লোকজন।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা গুয়াইদো দাবি করেছেন, যখন প্রেসিডেন্ট ‘অবৈধ’ হবেন, তখন সংবিধান অনুযায়ী তার ক্ষমতা গ্রহণের বিধান রয়েছে।

গুয়াইদোকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৪০ দেশ সমর্থন দিয়েছে। অন্যদিকে মাদুরোর পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন ও তুরস্কসহ কয়েকটি দেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর