,

সেরা আবেদনময়ীকে ১৫ই জুন বিয়ে করছেন রামোস

news-image

স্পোর্টস ডেস্ক : প্রেমিকা পিলার রুবিওর সঙ্গে গাঁটছাড়া বাঁধছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। আসছে ১৫ই জুন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই জুটি।

গতকাল স্প্যানিশ টিভি চ্যানেল অ্যান্টেনা-৩ কে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন রামোস-রুবিও। এটাও জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজন করা হবে সেভিয়ায়। কিন্তু কোন জায়গায় সেটি গোপন রেখেছেন তারা। স্প্যানিশ সংবাদমাধ্যমের ধারণা, সেভিয়ার প্রধান গির্জায় রুবিওর সঙ্গে বন্ধনে আবদ্ধ হবেন রামোস। ৪০ বছর বয়সী টিভি উপস্থাপিকা ও মডেল রুবিওর সঙ্গে ৬ বছরের সম্পর্ক রামোসের। ২০১২ সালে সম্পর্কে জড়ান তারা।

তাদের তিনটি সন্তানও আছে। রুবিও স্পেনের এফএইচএম ম্যাগাজিনের জরিপে ২০০৮ ও ২০০৯ সালে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারীর খেতাব পান। দীর্ঘদিনের প্রেমিক রামোসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যেন তর সইছে না তার, ‘বিয়ের পোশাক গায়ে চড়াতে আমি একেবারে মুখিয়ে আছি। এরপর কী হবে তা জানার জন্যও উন্মুখ হয়ে আছি আমি।’

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে