,

কেন সানি লিওন? জানালেন ভক্তরা

news-image

বিনোদন ডেস্ক : নিজেকে লাইম লাইটে রাখতে কোনো সুযোগকেই যেন হাতছাড়া করেন না বলিউড তারকা সানি লিওন। সম্প্রতি আবারও খবরের শিরোনামে সাবেক এই পর্ন তারকা।  ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী মাঝেমধ্যেই নিজের ছবি ক্যাপশনে আলাদা কিছু লেখার চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম নয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,  গতকাল বৃহস্পতিবার নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন সানি।  ছবিতে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে তিনি বিভোর হয়ে দাঁড়িয়ে আছেন।  সানি ক্যাপশনে লিখেছেন, ‘হোয়াই মি?’ আর সেই কারণ নির্ণয় এগিয়ে এসেছেন টুইটার ব্যবহারকারীরা।

একজন লিখেছেন, ‘কারণ তুমি খুব সুন্দর’।  অপর জন লিখেছেন, ‘কারণ বিশ্বের সবচেয়ে সুন্দরী তুমি।’ সানি লিওন এই একই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, সেখানেও সকলেই নানা প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।

‘বিগ বস’ সিজন ৭ এর অংশগ্রহণ করে সানি লিওন ঘরে ঘরে জনপ্রিয়তা লাভ করেন। তার প্রথম বলিউড সিনেমা ছিল পূজা ভাটের সঙ্গে ‘জিসম টু’। এ ছাড়াও তিনি ‘রাগিনী এমএমএস টু’, ‘জ্যাকপট’, ‘কুছ কুছ লোচা হ্যায়’ এবং ‘বেইমান লাভ’ সিনেমার অভিনয় করেছেন।  ‘বেবি ডল’, ‘লায়লা ম্যায় লায়লা’, ‘পিঙ্ক লিপ্স’ আইটেম নম্বরে পারফর্ম করেছেন এই তারকা।

সানি লিওনকে বড় পর্দায় শেষ দেখা গেছে ‘তেরা ইন্তেজার’ ছবিতে।  খুব শিগগিরই তার প্রথম মালায়লাম সিনেমা ‘রঙ্গিলা’ মুক্তি পাবে। এ ছাড়া এমটিভি স্প্লিটসভিলাও সঞ্চালকের দায়িত্বেও আছেন এই তারকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর