,

বিশ্বকাপ অভিযানে পন্টিং!

news-image

স্পোর্টস ডেস্ক : পাঁচটি বিশ্বকাপে খেলেছেন। তিনবারই জিতেছেন শিরোপা। এর মধ্যে শেষ দুবার ছিলেন অস্ট্রেলিয়ার নেতৃত্বে। বিশ্বকাপ অভিযানে তাঁর মতো সফল ক্রিকেটার আছেন শুধু দুজন। তাঁরই এক সময়ের সতীর্থ গ্লেন ম্যাকগ্রাথ ও অ্যাডাম গিলক্রিস্ট। গিলি আর ম্যাকগ্রাথ খবরটি জেনে নিশ্চয়ই খুশি হয়েছেন। তাঁদের মতোই তিনবার শিরোপাজয়ী রিকি পন্টিংকে বিশ্বকাপ মিশনে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া।

পন্টিং? হ্যাঁ, ইংল্যান্ডে এবার বিশ্বকাপে পন্টিংকে দেখা যাবে অস্ট্রেলিয়া দলে। তবে খেলোয়াড় হিসেবে নয়, টিম পেইনদের সহকারী কোচের ভূমিকায় থাকবেন পন্টিং। দেশটির সংবাদমাধ্যম ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ জানিয়েছে, ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার সন্ধানে জুন-জুলাইয়ে জাস্টিন ল্যাঙ্গারদের সঙ্গে কাজ শুরু করবেন পন্টিং। অস্ট্রেলিয়ার বোলিং কোচের পদ থেকে ডেভিড স্যাকার পদত্যাগ করার একদিন পর পন্টিংকে কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করার খবর জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) হাই পারফরম্যান্স নির্বাহী প্রধান বেলিন্ডা ক্লার্ক বলেন, ‘কোচিং স্টাফের ট্যাকটিকসে পরিবর্তনের অংশ হিসেবে রিকি পন্টিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোচ জাস্টিন ল্যাঙ্গারকে গেম-প্ল্যান, ট্যাকটিকস তৈরি সহায়তা ছাড়াও ব্যাটসম্যানদেরও সহায়তা করবেন তিনি।’ বিশ্বকাপের পর অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। পেইনদের ব্যাটিং কোচ গ্রায়েম হিক শুধু অ্যাশেজ মাথায় রেখে ব্যাটসম্যানদের প্রস্তুতি সম্পন্ন করবেন। আর পন্টিং ব্যাটসম্যানদের প্রস্তুত করবেন বিশ্বকাপের জন্য। ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের সহকারী কোচ হিসেবে এর আগে কাজ করেছেন ৪৪ বছর বয়সী পন্টিং। ১৯৯৯ সালে স্টিভ ওয়াহর নেতৃত্বে ইংল্যান্ডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পন্টিং। এরপর ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালের পর এবারই প্রথম ইংল্যান্ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার তাই মনে করেন বিশ্বকাপের মুকুট ধরে রাখতে পন্টিংয়ের অভিজ্ঞতার জুড়ি নেই, ‘পন্টিং জানে বিশ্বকাপ কীভাবে জিততে হয়। আর আমি জানি সে দলের খুব গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর