,

দেশের প্রায় সকল পাসপোর্ট অফিস আকণ্ঠ ডুবে আছে দুর্নীতিতে

news-image

ডেস্ক রিপোর্ট : সারা দেশের প্রায় সকল পাসপোর্ট অফিস আকণ্ঠ ডুবে আছে দুর্নীতিতে। অনেক কর্মকর্তাই দিনের পর দিন অফিসে অনুপস্থিত থাকলেও পাসপোর্ট অফিস মুখরিত থাকে দালালদের পদচারনায়। এমনই চিত্র পাওয়া গেছে বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) ৭ জেলায় একযোগে দুদকের চালানো অভিযানে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা বলেন, পাসপোর্ট অফিস ঘিরে ঘুষ-দুর্নীতির মাধ্যমে দালালরা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সিন্ডিকেট তৈরি করেছে, দুদকের অভিযোগ কেন্দ্রে আসা এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার একযোগে দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, টাঙ্গাইল, সিলেট, মেহেরপুর ও মুন্সিগঞ্জ জেলার পাসপোর্ট অফিসে আকস্মিক অভিযান চালিয়েছে দুদক।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী গণমাধ্যমকে বলেন, পাসপোর্ট অফিসের দুর্নীতি ও হয়রানি বন্ধে দুদকের এ অভিযান। দুর্নীতির প্রমাণের ভিত্তিতে দুদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

অভিযানকালে মেহেরপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা ও দিনাজপুরে মোট ৪ জন দালালকে হাতেনাতে গ্রেফতার করে দুদক টিম। দালালদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। তাদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকালে দেখা যায়, পাসপোর্ট প্রতি অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে ১৫শ’ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। এসব ভোগান্তিকে নিয়তি মানছেন সেবাপ্রত্যাশীরা। ঘুষ না দিলে ইচ্ছাকৃতভাবে পাসপোর্টে বিভিন্ন ধরনের ত্রুটির সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি পাসপোর্ট অফিসের কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে দালাল চক্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

এছাড়া পাসপোর্ট অফিসে পুলিশ সদস্যরাও দালাল সেজে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করছে বলে প্রমাণ পায় দুদক টিম।সূত্র: দেশবিদেশ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর