,

আরও চার ক্রিকেটার আজ নিউজিল্যান্ড যাচ্ছেন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢামাঢোলে খানিক পিছিয়ে পড়েছে টাইগারদের নিউজিল্যান্ড সফর। আর একটা দিন বাকি বিপিএল শেষ হবার। এরপর ঠিকই সরব হয়ে যাবে নিউজিল্যান্ড সিরিজ।

বিপিএলের ব্যস্ততার কারণে টেস্ট ও ওয়ানডে দলে থাকা খেলোয়াড়রা আটকা পড়েছেন দেশে। কেননা, অনেক খেলোয়াড়েরই এখনও শেষ হয়নি বিপিএল।

যে কারণে ভাগ ভাগ হয়ে খেলোয়াড়রা যাচ্ছে নিউজিল্যান্ড। গত ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বে আট ক্রিকেটার ঢাকা ছাড়েন নিউজিল্যান্ডের উদ্দেশ্যে।

ওইদিন প্রথম পর্বে ঢাকা ছাড়েন জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস ও টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট সহ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, নাঈম হাসান ও মুস্তাফিজুর রহমান।
আজ যাচ্ছেন আরও চার ক্রিকেটার। টেস্ট দলে থাকা মুমিনুল হক ও সাদমান ইসলাম আর ওয়ানডে দলে থাকা শফিউল ইসলাম ও মোহাম্মদ মিঠুন যাবেন আগামীকাল সকাল সাড়ে আটটার ফ্লাইটে।

বাকি সদস্যরা যাবেন ৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনাল ম্যাচ শেষ করে ৯ ফেব্রুয়ারিতে।

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রথমে তিনটি ওয়ানডে এরপর রয়েছে তিনটি টেস্ট ম্যাচ।

ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, নাঈম হাসান, তাসকিন আহমেদ।

টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক, লিটন দাস, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, নাঈম হাসান।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে