,

মনমোহন-মোমেন বৈঠক : তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হবে

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে দু’দেশের মধ্যে শিগগিরই তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন মনমোহন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়।

দিল্লি সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন।

মনমোহন সিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী। এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান ড. মনমোহন সিং।

বৈঠকে মনমোহন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থন রয়েছে। দু’দেশের মধ্যে তিস্তাসহ সব অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধান হবে বলে আশাকরি।

এর আগে বৃহস্পতিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিল্লিতে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন।

যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে বুধবার (৬ ফেব্রুয়ারি) দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ড. মোমেন। দিল্লি থেকে তিনি আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর