,

হিরো আলম বললেন, হতাশায় আশা জাগাবে আমার বই

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয় ও রাজনীতির পর এবার বই নিয়ে আলোচনায় আশরাফুল আলম ওরফে হিরো আলম। অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ আসছে আলোচিত অভিনেতার একটি বই।

তার বইয়ের নাম ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব’। বইটির সম্পাদনা করেছেন সৌরভ আলম সাবিদ। তরফদার প্রকাশনী বাজারে আনছে বইটি। মেলার ১৯৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। এর পাশপাশি বইটি অনলাইন বিপনন প্রতিষ্ঠান রকমারি ডটকমেও পাওয়া যাবে।

নিজের লেখা বই নিয়ে হিরো আলম যুগান্তরকে বলেন, আমরা দেখি অনেকে অল্প হতাশাতেই ঘাবড়ে যায়, অনেকে আবার আত্মহত্যা করে। এসব বিষয়ে মানুষ যেন ভেঙে না পড়ে, সকল বাধা-বিপত্তি মাড়িয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। মূলত হতাশাগ্রস্ত মানুষকে আশা দেখানোর বিষয়গুলোই তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, আমি হিরো আলম হয়তো মারা যাব। কিন্তু আমার লেখা বইটি থেকে যাবে এবং একদিন না একদিন আমার এই লেখা আপনাদের কাঁদাবে- কথা দিলাম।

হিরো আলম আরও বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি বইমেলায় আমার লেখা একটি বই বের হচ্ছে। এই বইয়ে বেশ কিছু মেসেজ আছে। আর আমার লেখা বইয়ের নামই মানুষকে আকৃষ্ট করবে।

হিরো আলমের লেখা বই

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, বইটি যদি আপনারা কেউ নাও কেনেন তারপরও অনুরোধ করব আপনারা একবার হলেও বইটা দেখবেন। আশা করি সবার ভালো লাগবে।

আগামী সোমবার থেকে হিরো আলম নিজেই স্টলে বসে অটোগ্রাফ দেবেন ভক্তদের বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো