,

জার্মানি কিনলো বাংলাদেশে তৈরি সবচেয়ে বড় জাহাজ

news-image

নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রগামি জাহাজ ‘এমভি আনসু’ আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রপ্তানি করা হয়েছে। জাহাজটি কিনেছেন জার্মান কোম্পানি এইচএস সিফার্টস জিএমবিএইচ অ্যান্ড কো. কেজি এমএস (HS Schiffahrts GmbH & Co. KG MS)।

নারায়নগঞ্জের মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনসুর ক্যাপ্টেন পিয়োট বুজনাস্কিকে জাহাজটি বুঝে দেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী। এ সময় উপস্থিত ছিলেন আনন্দগ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী, উপব্যবস্থাপনা পরিচালক অব্দুল্লাহ নাহিদ নিগার ও নির্বাহী পরিচালক তারিকুল ইসলাম প্রমুখ।

আনসু ৫৫০০ ডিডব্লিউটিএ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মাল্টি পারপাস মালবাহী জাহাজ। জাহাজটির দৈর্ঘ্য ৩৪২ ফুট, প্রস্থ ৫০ ফুট, গভীরতা ২৪.২৭ ফুট, ইঞ্জিনের ক্ষমতা ২৭৫০ হর্সপাওয়ার এবং ঘন্টায় গতিবেগ ১২ নটিক্যাল মাইল।

২০০৮ সালে ডেনমার্কে অত্যাধুনিক কন্টেইনার জাহাজ ‘স্টেলা মারিস’ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের জন্য জাহাজ রপ্তানির স্বর্ণদ্বার উন্মোচন করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ লিমিটেড।

আনন্দ শিপইয়ার্ড এ পর্যন্ত দেশি-বিদেশি ৩৬৫টি জলযান নির্মাণ করেছে। এর মাধ্যমে বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিতি পায়। আনন্দ শিপইয়ার্ড ডেনমার্ক, জার্মানী, নরওয়ে, মোজাম্বিক ইত্যাদি বিভিন্ন দেশে জাহাজ রপ্তানি করে থাকে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো