,

৮ ক্রিকেটার নিউজিল্যান্ডে পৌঁছালেন

news-image

স্পোর্টস ডেস্ক : নিরাপদে নিউজিল্যান্ডে পৌঁছালেন বাংলাদেশ দলের ৮ ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান ও নাইম হাসান। তাদের সাথে যুক্ত হয়েছেন কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। দলের বাকি সদস্যরা বিপিএল ফাইনাল শেষেই উড়াল দিবে নিউজিল্যান্ডে।

আগামী ১৩ ফেব্রুয়ারী থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে বাংলাদেশ দল ১০ ফেব্রুয়ারী একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বোর্ড প্রেসিডেন্ট একাদশের মুখোমুখি হবে।

এর আগে মোট চারবার নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল। কিন্তু দলীয় সাফল্যের পাল্লায় জমা পড়েনি কোন কিছুই। সেদেশের মাটিতে অব্দি বাংলাদেশ দল জিততে পারেনি একটি ম্যাচও। কিন্তু ব্যক্তিগত সাফল্যের কিছু উদাহরণ রয়েছে সেদেশে। সাকিব-আল-হাসানের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি (২১৭) এসেছিল গত নিউজিল্যান্ড সফরেই। সেই সাথে মুশফিকুর রহিমও খেলেছিলেন ১৫৯ রানের এক ইনিংস। দুজনে মিলে গড়েছিলেন ৩৫৯ রানের অসাধারণ এক জুটি। সেইসব সুখস্মৃতি তাই আত্মবিশ্বাস দেবে বাংলাদেশ দলকে, সেকথা বলাই যায়।

বাংলাদেশ কোচ নিউজিল্যান্ড সফরকে দেখছেন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। তিনি বলেন, ‘হ্যা, এই সিরিজেই বলে দিবে যে বিশ্ব ক্রিকেটে কোন জায়গায় আমরা আছি। আমাদের লক্ষ্য বিশ্বকাপ। আয়ারল্যান্ড ও উইন্ডিজের সাথে সিরিজটা অবশ্য বিশ্বকাপের বেশি কাছের। ওটা হবে বিশ্বকাপ প্রস্তুতির একদম চূড়ান্ত ধাপ।’

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে