,

সু চিকে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টারকে শান রাজ্যের মং টোন শহরতলিতে বুধবার জরুরি অবতরণ করতে হয়েছে।

হেলিকপ্টারের হাইড্রোলিক ফ্লুইড লিকের কারণে এমনটা ঘটছে বলে দি ইরাবতির খবরে বলা হয়েছে।

দেশটির পশ্চিমাঞ্চলীয় শান রাজ্যের সেং সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সু চি। এর পর মং সাট শহরতলির পথে থাকাকালে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

স্টেট কাউন্সিলের কার্যালয়ের মুখপাত্র বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ায় হেলিকপ্টারের পাইলটকে ধন্যবাদ দিয়েছেন সু চি। তিনি সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারণ সেনাবাহিনী এ হেলিকপ্টার ও পাইলটের ব্যবস্থা করেছে।

জরুরি অবতরণ করা হেলিকপ্টারটিসহ আরও দুটি বিমান ন্যানস্যাং শহরতলির ঘাঁটিতে ফিরে গেছে।

দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির স্থানীয় এক নেতা বলেন, হাইড্রোলিক ফ্লুইড লিকের কারণে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই অবতরণ করে। এর পর আরেকটি হেলিকপ্টারে তাকে নিয়ে যাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর