,

সান্ত্বনার জয় পেল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে আগেই সিরিজ হেরেছে পাকিস্তান। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরছে শোয়েব মালিক বাহিনী। দুর্দান্ত জয়ের নেপথ্য কারিগর শাদাব খান ও মোহাম্মদ আমির। দারুণ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেছেন শাদাব। আর বল হাতে আগুন ঝরিয়েছেন আমির।

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরিয়নে টস হেরে স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাটিং করে পাকিস্তান। কেউই বড় কোনো ইনিংস খেলতে পারেননি। তবে সবার ছোট ছোট ইনিংসে ভর করে লড়াকু পুঁজি পায় দলটি। বাবর আজমের ২৩, মোহাম্মদ রিজওয়ানের ২৬, ইমাদ ওয়াসিমের ২৫ রান ছিল উল্লেখযোগ্য। আর শেষ দিকে মাত্র ৮ বলে ২২ রানের শাদাব খানের ঝড়ে ৯ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার হয়ে বিউরন হেনড্রিকস মাত্র ১৪ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। এ ছাড়া ২ উইকেট নেন ক্রিস মরিস।

জবাবে ব্যাট করতে নেমে হেনরিখ ফন ডার ডুসেন ও ক্রিস মরিস ছাড়া দক্ষিণ আফ্রিকার কেউ লড়তে পারেননি। দুটি করে চার-ছক্কায় ৩৫ বলে সংগ্রামী ৪১ রান করেন ডুসেন। শেষ দিকে একাই লড়াই চালিয়ে নেন মরিস। ৫ চার ও দর্শনীয় ৩ ছক্কায় মাত্র ২৯ বলে ৫৫ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। বাকিরা এ দুজনকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিতে না পারায় ২৭ রানের হার নিয়ে মাঠ ছাড়েন প্রোটিয়ারা।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির নেন ৩ উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নেন শাদাব খান ও ফাহিম আশরাফ। ব্যাটে-বলে অনবদ্য পারফরম করায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে শাদাবের হাতে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে