,

দেশকে সামনে এগিয়ে নিতে বেসরকারি খাতের বিকল্প নেই : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীদের উদ্দেশ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘দেশকে সামনে এগিয়ে নিতে বেসরকারি খাতের বিকল্প নেই। দেশের উন্নয়নে এ খাতের অবদান ৮০ থেকে ৮২ শতাংশ। তাই এ খাতের সবার কথাই শুনব। আশা করি যেসব দাবি নিয়ে আপনারা আসবেন কেউ-ই খালি হাতে যাবেন না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বিভিন্ন বাণিজ্য সংগঠন ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি খাতের কিছু চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা শক্ত হাতে মোকাবেলা করতে চাই। আমরা সবাই সরকারের অংশ। সবার সহযোগিতায় দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ খাত ধরেই সামনে এগিয়ে যেতে চাই।’

বেসরকারি খাতকে উন্নয়নের বড় খাত হিসেবে উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী এ খাতের দায়িত্ব সালমান এফ রহমানের (প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা) হাতে দিয়েছেন। আশা করি ব্যবসায়ীরাও তাকে সহযোগিতা করবেন।’

মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে নিতে হবে। তাই এ বিষয়ে আপনাদের সবার মতামতই আমি শুনব।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সবাই সরকারের অংশ। সবার লক্ষ্য দেশের জন্য কাজ করা। দেশের সমসাময়িক চাহিদা মেটাতে নতুন নতুন চিন্তা ধারা নিয়ে কাজ করব।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘বেসরকারি খাতের উপরে নির্ভর করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ বিভিন্ন বাণিজ্য ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর