,

এল ক্লাসিকোয় বার্সেলোনা-রিয়ালের পয়েন্ট ভাগাভাগি

news-image

স্পোর্টস ডেস্ক : চোটে পড়া মেসি ন্যু ক্যাম্পে নামবেন কি না সেটা নিয়েই সংশয় ছিল। বার্সেলোনা সমর্থকদের মুখের হাসি চওড়া করে মেসি খেলেছেন। তবে দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে কুতিনহোর বদলি হিসেবে নামা আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি বার্সেলোনাকে। ম্যাচের শুরুতেই ১-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা শেষদিকে ম্যালকমের গোলে সমতা নিয়ে মাঠ ছেড়েছে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভাসকেজের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নেন করিম বেনজেমা। বেনজেমার বাড়ানো বল মাপা শটে জালে জড়ান ভাসকেজ। ১-০ গোলে পিছিয়ে পড়ে ঘুম ভাঙে স্বাগতিকদের। পরপর বেশ কিছু আক্রমণে রিয়ালকে কিছু সময়ের জন্য কোণঠাসা করে ফেলে ভালভার্দের শিষ্যরা; সুবিধাজনক জায়গা থেকে আদায় করে নেয় বেশ কটি ফ্রি-কিকও। কিন্তু সেসবের কিছুই কাজে লাগাতে পারছিল না সুয়ারেজ-ম্যালকম-কুতিনহোরা। উল্টো কাতালানদের রক্ষণে ভিনিসিয়ুস জুনিয়র-টনি ক্রুসদের আক্রমণ ভয় ধরিয়ে দিচ্ছিল বারবার।

দ্বিতীয়ার্ধে নিজেদের কী কারণে খোলসে ঢুকিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ সে ব্যাখ্যা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তবে, সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বার্সেলোনা। ৫৭তম মিনিটে রিয়ালের দুর্বলতার সুযোগে বল জালে জড়ায় বার্সেলোনার ম্যালকম। জোরালো শটে বল জালে জড়ানোর চেষ্টা করেন লুইস সুয়ারেজ। পোস্টে লেগে বল চলে যায় ফাঁকায় থাকা ম্যালকমের কাছে। বার্সেলোনার ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বাঁ পায়ের শটে বল জালে জড়াতে ভুল করেননি।

সমতায় ফিরে উজ্জীবিত বার্সেলোনা ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। ৬৩তম মিনিটে ইভান রাকিটিচকে বসিয়ে ভিদালকে আর কুতিনহোর বদলি হিসেবে মাঠে ডাক পড়ে লিওনেল মেসির। তবে একসঙ্গে ভালভার্দের দুই পরিবর্তন শেষ পর্যন্ত কাজে আসেনি। খেলায় গতি ফিরলেও শেষ অবদি নিজেদের জাল অক্ষত রাখতে পেরেছে সোলারির শিষ্যরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর