,

মোবাইল চার্জে রেখে গান শুনতে গিয়ে যুবকের মৃত্যু

news-image

মোবাইল চার্জে রেখে গান শুনতে শুনতে ঘুমানো অনেকের অভ্যাস। কিন্তু অনেক সময় এটাই যে বিপদের কারণ হতে পারে অনেকে হয়তো তা জানেন না। ঠিক সেরকম থাইল্যান্ডের ২৪ বছর বয়সী এক যুবক ফোন চার্জে দিয়ে ইয়ার ফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ঘুম থেকে আর জেগে ওঠেননি তিনি।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত রোববার এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের সংবুরি প্রদেশে। ওই যুবকের নাম ক্রিতিসাদা সুপল। ধারণা করা হচ্ছে, চার্জারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে তারা বিছানা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া তার ব্যবহৃত ইয়ার ফোন, মোবাইল ও চার্জার পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর