,

অসুস্থ বয়স্ক নেত্রীর ওপর আর জুলুম করবেন না : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার ক্ষান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘একজন গুরুতর অসুস্থ বয়স্ক নেত্রীর (খালেদা জিয়া) ওপর আর জুলুম করবেন না।’

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি এই আহ্বান জানান।

রিজভী বলেন, ‘শেখ হাসিনার উদ্দেশে আমার আহ্বান-এবার ক্ষান্ত দেন। একজন গুরুতর অসুস্থ বয়স্ক নেত্রীর (খালেদা জিয়া) ওপর আর জুলুম করবেন না। একটি বছর কারারুদ্ধ করে রেখে অত্যাচার করছেন। এবার মুক্তি দিন। ইতিহাস পড়ুন, ইতিহাস বড় নির্মম। ইতিহাস কাউকে ক্ষমা করে না।’

পৃথিবীর ইতিহাসে একজন সম্মানিত বয়স্কা নেত্রীকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় সাজানো এমন মিথ্যা মামলায় সাজা দেওয়ার কোনো দৃষ্টান্ত পৃথিবীতে নেই বলেও তিনি জানান।

সরকার দাসত্বের আইন তৈরি করেছে জানিয়ে রিজভী বলেন, ‘একতরফা নির্বাচন করার জন্য বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে বিগত সময় ধরে একের পর এক তৈরি করা হয়েছে “স্লেভ ল”। এই দাসত্বের আইনগুলো প্রণয়ন করা হয়েছে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে গণতান্ত্রিক শক্তিগুলোকে নির্মূল করার জন্য। এরই ধারাবাহিকতায় দেশকে অন্ধকার যুগের দিকে ঠেলে দেওয়া হয়েছে।’

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার গতকাল মঙ্গলবারের একটি বক্তব্যের সমালোচনা করেন তিনি। গতকাল সিইসি বলেছিলেন, সংসদ নির্বাচনের মতো সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু হবে। সিইসির এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘সিইসি যে বক্তব্য রেখেছেন তা জাতির সঙ্গে আবারও একটি প্রতারণা করারই ইঙ্গিত দিলেন। মহাভোট ডাকাতির আয়োজক প্রধান নির্বাচন কমিশনার পুনরায় একইভাবে উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দিয়ে একজন নিষ্ঠুর ভাঁড়ে পরিণত হয়েছেন।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর