,

রাতে এল ক্লাসিকো, থাকবেন তো মেসি?

news-image

স্পোর্টস ডেস্ক : বহুদিন পর টানা এল ক্লাসিকো দেখার সুযোগ পেয়েছেন দর্শক। আট বছর আগে লিগ, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে তিন সপ্তাহে চারটি এল ক্লাসিকো দেখার সুযোগ পেয়েছিল সবাই। এবার কোপা দেল রে ও লিগের সুবাদে এবার সংখ্যাটা চার সপ্তাহে তিন। যার প্রথমটি হচ্ছে আজ বাংলাদেশ সময় রাত দুইটায়। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এমন এক জমজমাট ম্যাচের আগেও প্রশ্ন, মেসি থাকবেন তো মাঠে?

মৌসুমের প্রথম এল ক্লাসিকোকে ম্যাড়মেড়ে বলা যাবে না কোনোভাবেই। একটি ম্যাচের ফলাফল যখন ৫-১ হয়, সেটা বলাটা বাড়াবাড়ি। কিন্তু নিরপেক্ষ ফুটবলপ্রেমীদের কাছে অনেকটাই তাই ছিল। লিগের ওই ম্যাচে ছিলেন না মেসি-রোনালদোর কেউ। একে তো ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে যাওয়ায় ৯ বছর ধরে এল ক্লাসিকোর মূল আকর্ষণ হয়ে থাকা ‘মেসি বনাম রোনালদো’ দ্বৈরথ ছিল না। তার ওপর চোট কেড়ে নিয়েছিল মেসিকে। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর আগেও মেসিকে নিয়ে সংশয়! গত শনিবার লিগে ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচে ডান ঊরুর পেশিতে টান পাওয়ায় রোববার বিশ্রামে ছিলেন মেসি, পরশু অনুশীলন করেননি।

লিওনেল মেসি আজ খেলবেন কি না এ প্রশ্নে স্প্যানিশ সংবাদমাধ্যমও বিভ্রান্ত। স্পোর্ত প্রায় নিশ্চিত করে বলছে, মেসি খেলবেন। মুন্দো দেপোর্তিভোর কথা, সিদ্ধান্তটা শেষ পর্যন্ত মেসির। এএস এ নিয়ে সংশয়ে। মার্কা জানাচ্ছে, কাল বার্সেলোনার অনুশীলনের পরই ঠিক হবে মেসি খেলবেন কি না। বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের খেলা না-খেলার সংশয়ের উত্তর পেতে তাই একটাই উপায়—ম্যাচের আগে দল ঘোষণার অপেক্ষা করা। তবে স্কোয়াডে মেসির নাম রেখে আশা দেখাচ্ছেন বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে।

সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বড় দুশ্চিন্তার নাম মেসি, এটা আর বলতে হয় না। সংবাদ সম্মেলনে রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি যদিও দাবি করেছেন, ‘মেসির থাকা না-থাকায় রিয়ালের প্রস্তুতিতে কোনো তফাত হবে না!’ তবে এ কথা বিশ্বাস কজন করবেন, তা প্রশ্নসাপেক্ষ। তবে মেসি না থাকলেই তাঁর ভালো লাগবে কি না প্রশ্নে রিয়াল কোচের উত্তর পছন্দ হবে সবার, ‘ফুটবলে সেরা খেলোয়াড়েরা সব ম্যাচে খেললেই ভালো লাগে।’

মেসিকে এক পাশে রাখলে ম্যাচটা জমে ওঠার সব রসদই আছে। সোলারির অধীনে অবশেষে ছন্দে ফিরছে রিয়াল, সর্বশেষ পাঁচ ম্যাচে জয়ের পথে গোল করেছে ১৬টি, খেয়েছে পাঁচটি। আক্রমণে বেনজেমার সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের সমন্বয় জমে উঠেছে বেশ। ছয় মৌসুম পর কোপা দেল রের সেমিফাইনালে ওঠা রিয়াল নিশ্চয়ই সর্বশেষ চারবারের জয়ী বার্সাকে ছেড়ে কথা কইবে না!

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর