,

সিইসি বললেন, আইনবহির্ভূত কোনো কাজ হলেই নির্বাচন বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : আইনবহির্ভূত কোনো কাজ হলে সেই উপজেলা নির্বাচন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনী কর্মকর্তাদের এক সভায় তিনি একথা বলেন।

নুরুল হুদা বলেন, ‘নির্বাচনে কে কোন দলের বা গোষ্ঠীর তা দেখা হবে না। সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর।’

অনিয়মের ব্যাপারে আপোষ করা হবে না জানিয়ে সিইসি বলেন, ‘প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। কিন্তু নির্বাচনে কোনো অনিয়মের সঙ্গে আপোষ করা হবে না। মানুষ ভোট দিবে তার পছন্দের প্রার্থীকে, সেই প্রার্থীই ভোটে নির্বাচিত হবেন।’

নির্বাচনে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার যে অভিযোগ রয়েছে তা বেশিরভাগই ক্ষেত্রেই সঠিক নয় বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় নির্বাচনে পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর