,

বিদ্যুতের জন্য এখন আর মানুষকে ঘোরাঘুরি করতে হয় না : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের জন্য এখন আর মানুষকে ঘোরাঘুরি করতে হয় না, বরং বিদ্যুতের সংযোগই মানুষের কাছে পৌঁছে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘এখন আর বিদ্যুতের জন্য মানুষকে ছোটাছুটি করতে হয় না। কারণ সরকার এখন মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। দেশের প্রয়োজন অনুযায়ী প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হচ্ছে।’

বাংলাদেশ আরও উন্নত হোক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালে আমাদের সুবর্ণজয়ন্তী। ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত দেশ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে, ইনশাআল্লাহ। ’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘২০২০-২০২১ এই বর্ষকে আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। কাজেই বাংলাদেশের জনগণের সকলে এটা উদযাপন করবেন। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত বাংলাদেশ। ’

বক্তব্য শেষে এক হাজার ৫৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ছয়টি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন উদ্বোধন করা কেন্দ্রগুলো হচ্ছে- ভোলার শাহবাজপুরে গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সিরাজগঞ্জে ২৮২ মেগাওয়াটের একটি ইউনিট, খুলনার রূপসায় ১০০ মেগাওয়াট, চাঁদপুরে ২০০ মেগাওয়াট, আশুগঞ্জে ১৫০ ও চট্টগ্রামে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর