,

‘অলৌকিক শক্তি’র আশায় ৫ কিশোর কেটে নিলো মৃত শিশুর মাথা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পোস্তগোলা শ্মশান ঘাটে মাটিচাপা দেওয়া এক মৃত শিশুর লাশ তুলে শরীর থেকে তার মাথা বিচ্ছিন্ন করেছে পাঁচ কিশোর।এর পর সেই বিছিন্ন মাথা মাটিতে রেখে তন্ত্রমন্ত্র পাঠ করছিল তারা।ওই কিশোররা বলেছে, তারা ‘অলৌকিক শক্তি’র অধিকারী হওয়ার আশায় এই কাণ্ড করেছে।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে এমন বীভৎস দৃশ্য দেখেন ওই শ্মশানে কর্তব্যরত সিটি করপোরেশনের এক কর্মচারী। তখন তিনি বিষয়টি পুলিশ ও স্থানীয়দের জানান। পরে থানা থেকে পুলিশ গিয়ে বিছিন্ন মাথাসহ ওই পাঁচ কিশোরকে গ্রেপ্তার করে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজ বুধবার দুপুরে এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান জানান, পুরান ঢাকার শাঁখারী বাজারের রবীন্দ্র দত্ত নামে এক ব্যবসায়ীর নবজাতক সন্তান সোমবার দুপুরে স্থানীয় এক হাসপাতালে মারা যায়। এর পর ধর্মীয় রীতি অনুযায়ী শ্যামপুর শ্মশান ঘাটে ওইদিন বিকেলেই তাকে সমাহিত করা হয়। সেদিন রাত ২টার পর ওই পাঁচ কিশোর শ্মশানে গিয়ে নবজাতকের মৃতদেহ তুলে ফেলে।

পরে তাদের সাথে থাকা ধারাল অস্ত্র দিয়ে শরীর থেকে শিশুর মাথা বিচ্ছিন্ন করেন তারা। ছিন্ন মাথাটি ঘিরে তারা মন্ত্র পাঠ শুরু করেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গিয়ে বিছিন্ন মাথাসহ ওই পাঁচ কিশোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বলে জানান ওসি।

মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার কিশোরদের দাবি, তারা এ কাজ সম্পন্ন করতে পারলে সকলেই এক ‘অলৌকিক শক্তি’র অধিকারী হয়ে যেতো।

এ ঘটনায় শ্মশান ঘাটের এক কর্মকর্তা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আর সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই পাঁচ কিশোরকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। দৈনিক আমাদের সময়’ অনলাইন

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো