,

নারীর প্রতি অবমাননা: পান্ডিয়াদের বিরুদ্ধে এবার মামলা হলো

news-image
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজেই ফিরেছেন হার্দিক পান্ডিয়া। দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেনও এক ম্যাচে। লোকেশ রাহুলও ভারত এ দলে ডাক পেয়েছেন। ফলে সবাই মোটামুটি ভেবেই নিয়েছিল সব সমালোচনা আর বিতর্ক পাশ কাটিয়ে এবার খেলায় মন দিতে পারবেন ভারতের এই দুই ক্রিকেটার। কিন্তু ঝামেলা এখনো শেষ হয়নি তাঁদের। জোধপুরে পান্ডিয়া, রাহুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এবার আর শুধু তাদের ওপরই দায় বর্তায়নি। নারীদের অবমাননাকর মন্তব্যের দায়ে এ মামলায় তাঁদের সঙ্গে নাম লেখা হয়েছে চিত্রনির্মাতা করণ জোহরেরও।
‘কফি উইথ করণ’ বেশ জনপ্রিয় টিভি শো। বলিউডের অনেক তারকাই এ অনুষ্ঠানে গিয়ে অকপটে নিজেদের গোপন কথা বলে দেন। এ অনুষ্ঠানে ডাক পেয়ে সে পথেই হাটতে চেয়েছেন পান্ডিয়া ও রাহুল। কিন্তু করণের কিছু প্রশ্নের উত্তরে এমন কিছু কথা বলেছেন তাঁরা যা নারীর জন্য অবমাননাকর। ডিসেম্বরে প্রকাশিত সে অনুষ্ঠানের পর সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় বয়ে গেছে। নারী বিদ্বেষী ও জাতিগত বৈষম্যমূলক মন্তব্য করায় পান্ডিয়ার ওপর খেপেছেন সবাই। রাহুলের ওপর সরাসরি ক্ষোভ না থাকলেও তাঁর মন্তব্যও বিরক্তির উদ্রেক ঘটিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে দুই ক্রিকেটারকে দেশে ডেকে পাঠিয়েছিল বিসিসিআই। অবশেষে ২৪ জানুয়ারি তাদের নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড। এ ব্যাপারে প্রশাসক কমিটি (সিওএ) জানিয়েছিল, যেহেতু একজন নিরপেক্ষ বিচারকের অধীনে সব অভিযোগ খতিয়ে দেখা হবে এবং সেটা সুপ্রিম কোর্টের প্রধান নির্বাচক নিয়োগ দেবেন, আপাতত দুই ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। বিসিসিআই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় অনেকেই ক্ষিপ্ত হয়েছেন। এবং সেটা যে অনেকেই মেনে নিতে পারেননি, সেটা নতুন এ মামলায় বোঝা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে