,

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখতে হবে ভোরে উঠে

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টি বাধা না এলে ৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বিপিএল। ক্রিকেটারদের ব্যস্ততা অবশ্য এতেও কমছে না। আগামী সপ্তাহেই শুরু হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। ৩ ওয়ানডে ও ৩ টেস্টের এই সফরের দল এরই মাঝে ঘোষণা করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারের ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ২০১৯ সালে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি।

নিউজিল্যান্ড সিরিজ বলেই সময়সূচি বাংলাদেশের দর্শকের জন্য সুবিধাজনক নয়। সিরিজের প্রথম ম্যাচটিই শুধু বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। বাদবাকি সব ম্যাচই শুরু হবে ভোর রাত ৪টায়। তাই বাংলাদেশের খেলা দেখতে চাইলে কাক পক্ষী জাগার আগেই জেগে উঠে চোখ কচলে টিভির সামনে বসতে হবে।

বাংলাদেশের ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম হাসান।

বাংলাদেশের টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

নিউজিল্যান্ড সফরের সূচি

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে