,

ভারতের ৪০তম স্যাটেলাইট উৎক্ষেপণ

news-image

ভারতের লেটেস্ট কমিউনিকেশন স্যাটেলাইট জিএসএটি-৩১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এটি ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (আএসআরও) চলতি বছরের তৃতীয় সফল মিশন।বুধবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ফরাসি গুয়ানা থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। কোরো’র এরিয়ান লঞ্চ কমপ্লেক্স থেকে উৎক্ষেপণের ৪২ মিনিটের মধ্যে জিএসএটি-৩১ কক্ষপথে অবস্থান নেয়। উৎক্ষেপণ কেন্দ্রটি দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে। যেখান থেকে স্থানীয় সময় রাত ২টা ৩১ মিনিটে এটি উৎক্ষেপণ করা হয়।

আএসআরও’র সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের (এসডিএসসি) পরিচালক এস পণ্ডিয়ান বলেছেন, এরিয়ান-৫ বোর্ড থেকে জিএসএটি-৩১ সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। এতে আমরা খুব আনন্দিত। এছাড়া ২০১৯ সালে ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তৃতীয় সফল মহাকাশ মিশন এটি।জিএসএটি-৩১ ভারতের ৪০তম কমিউনিকেশন স্যাটেলাইট। এটি আগের ইনস্যাট স্যাটেলাইটটিকে প্রতিস্থাপন করবে। যেটির মেয়াদ শেষের দিকে আছে।

দুই হাজার ৫৩৫ কেজি ওজনের জিএসএটি-৩১ ইনস্যাট স্যাটেলাইটের ধারাবাহিক পরিষেবা পৌঁছে দেবে।ভারতীয় সংবাদমাধ্যম বলছে, স্যাটেলাইটটির ক্ষমতা ৪.৭ কিলোওয়াট। এর কাভারেজ এরিয়া ভারতীয় মূল ভূখণ্ড এবং দ্বীপাঞ্চল। এর মিশন মেয়াদ ১৫ বছর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর