,

বন্ধু তাসকিনের বাসায় শানাকা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ স্পিডস্টার তাসকিন আহমেদ ও শ্রীলংকা অলরাউন্ডার দাসুন শানাকার মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। অতীতে ভুরি ভুরি এর প্রমাণ পাওয়া গেছে। ফের প্রমাণ মিলল।

বন্ধু মানেই একে অপরের সুখে আনন্দিত-আহ্লাদিত হওয়া, দুঃখে-কষ্টে সমব্যাথিত হওয়া। গেল ১ ফেব্রুয়ারি চিটাগং ভাইকিংসের বিপক্ষে গোড়ালিতে মারাত্মক চোট পেয়ে অসহ্য যন্ত্রনায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন তাসকিন। সেই ম্যাচে তার প্রতিপক্ষ দলেই ছিলেন শানাকা। খুব কাছ থেকেই দেখেছেন প্রিয় বন্ধুর ইনজুরি ও মাঠ ছাড়ার যন্ত্রণা।

পরিপ্রেক্ষিতে ইনজুরি আক্রান্ত বন্ধুকে সমবেদনা জানাতে তাসকিনের বাসায় ছুটে গেছেন শানাকা। দেখা করেছেন পুরো পরিবারের সঙ্গে, খোঁজখবর নিয়েছেন বাংলাদেশে ‘বেস্ট ফ্রেন্ডের’ ইনজুরির।

শানাকাকেও সুস্বাগত জানায় তাসকিনের পরিবার। কেক কেটে নিজ হাতে তাকে খাইয়ে দেন টাইগার পেসারের মা। পরে নিজেদের মতো করে, প্রাণভরে আড্ডা দেন দুই বন্ধু।

পরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুর বাড়িতে ভ্রমণের ছবি শেয়ার করেন শানাকা। ক্যাপশনে তিনি লেখেন, বাংলাদেশে আমার সবচেয়ে ভালো বন্ধু তাসকিনের বাসায় গিয়েছিলাম। সেখানে দারুণ সময় কেটেছে। আশা করি, তুমি (তাসকিন) দ্রুত সুস্থ্য হয়ে উঠবে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে