মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কার অন্তরঙ্গ ছবি ভাইরাল!

news-image
বিনোদন ডেস্ক : প্রেম থেকে বাগদান, তারপর বিয়ে। কোন ঘটনাটি সামাজিক মিডিয়ায় প্রকাশ করেননি বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া? কিন্তু শেষ পর্যন্ত শোবার ঘরের ছবিও পোস্ট করতে হলো টুইটারে? এ নিয়ে খোদ প্রিয়াঙ্কার ভক্তরাই হায় হায় করছেন। বলছেন, কিছু গোপনীয়তা কি রাখতে নেই?

গত বছরের ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ে সম্পন্ন হয়েছে বলিউড এই অভিনেত্রী ও মার্কিন গায়ক নিক জোনাসের। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়ে আলোচনায় ছিলেন তারা। এবার নতুন একটি বিষয়ে ফের আলোচনায় এসেছেন তারা। তবে এবার প্রিয়াঙ্কার শোবার ঘরের একটি ছবি রীতিমতো হতাশ করেছে তার ভক্তদের।

আগেও এ জুটির অন্তরঙ্গ ছবি প্রকাশিত হয়েছে। কিন্তু তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়নি। কারণ সেসব ছিল মধুচন্দ্রিমা কিংবা উন্মুক্ত জায়গায় তোলা ছবি। কিন্তু এবারেরটি একেবারে শোবার ঘরের, ব্যক্তিগত ছবি। স্বামী-স্ত্রীর একান্ত সময়ের এই ছবি সামাজিক মিডিয়ায় পোস্ট করা কতটা যুক্তিযুক্ত? ছবিতে এক হাতে প্রিয়াঙ্কাকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রেখেছেন নিক, অন্য হাতে পানপাত্র।

ছবির ওই পোস্টে ভক্তরা মন্তব্য করেছেন, ‘তারা কি শোবার ঘরের জন্যও আলোকচিত্রী ভাড়া করেছেন?’ ‘কে তুলল এ ছবি?’ কেননা তাদের অগোচরে এমন ছবি তোলা সম্ভব নয়। টুইটারে পোস্ট করা ছবিটির নিচে অনেকে মন্তব্য করেছেন, ‘ছবি তোলা তৃতীয় ব্যক্তিটি কে?’ কেউ লিখেছেন, ‘আপনার আলোকচিত্রী কি আপনাদের সঙ্গেই থাকেন?’ অনেকে আবার তাদের সাবধান করেছেন এই বলে যে, ‘সাবধান থাকবেন, কেননা এখন দূর থেকে নিয়ন্ত্রিত ক্যামেরা দিয়ে সহজেই ছবি তোলা সম্ভব।’ সূত্র: টাইমস নাউ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক