,

ফাইনালের লক্ষ্যে আজ ঢাকা-রংপুর মুখোমুখি

news-image

স্পোর্টস ডেস্ক : যে দল হারবে তাদের বিদায়ের ঘণ্টা বেজে যাবে। যারা জিতবে তারাই ফাইনালে প্রতিপক্ষ হবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের। এমন সমীকরণে আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে এলিমিনেটর ম্যাচে জয়ী দল ঢাকা ডায়নামাইটস আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দল রংপুর রাইডার্স।

লিগ পর্বে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বর দল হয়ে সেরা চারে জায়গা করে নিয়েছিল রংপুর রাইডার্স। গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে যায় রংপুর।

পয়েন্ট তালিকায় চতুর্থ দল ঢাকা ডায়নামাইটস এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা দল চিটাগং ভাইকিংসের। এই ম্যাচে চিটাগং ভাইকিংসকে হারিয়ে ঢাকা ডায়নামাইটস উত্তীর্ণ হয় দ্বিতীয় এলিমিনেটরে খেলার জন্য।

গতবারের দুই ফাইনালিস্টের এবার এক দলকে নিশ্চিতভাবে বিদায় নিতে হচ্ছে ফাইনালে খেলার আগেই। যদিও লিগ পর্বে দুইবারের দেখায় একটি করে ম্যাচ জিতেছিল দুই দল।

২০১৭ সালে বিপিএলের পঞ্চম আসরে ঢাকাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে রংপুর রাইডার্স। ঢাকা এখন পর্যন্ত শিরোপা জিতে তিনটি আসরে। ঢাকা গ্ল্যাডিয়েটরস থেকে ঢাকা ডায়নামাইটস হবার একবার শিরোপা জিতে ঢাকা। একবার শিরোপার স্বাদ পায় কুমিল্লা ভিক্টোরিয়ানস।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে