,

সংসদীয় স্থায়ী কমিটি গঠন ৪ মন্ত্রণালয়ের

news-image

ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদের ৪টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন অধিবেশনে পর্যায়ক্রমে কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।

এগুলো হচ্ছে- শিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ডা. আফছারুল আমিন। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী ডা. দীপু মনি, সংসদ সদস্য আব্দুল কুদ্দুছ, একেএম শাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, আব্দুস সোবহান মিয়া, এমএ বাতেন, গোলাম কিবরিয়া টিপু ও মাহী বি চৌধুরী।

আর সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে প্রধান করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য আনোয়ার হোসেন, মোজাম্মেল হোসেন, দীপঙ্কর তালুকদার, নাজিমুদ্দিন আহমেদ, জাফর আলম ও রেজাউল করিম বাবলু।

আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শাজাহান খানকে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, মঈনুদ্দিন খান বাদল, রাজিউদ্দিন আহমেদ রাজু, মেজর (অব.) রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশিদ, একেএম রহমত উল্লাহ ও ওয়ারেসাত হোসেন বেলালকে এ কমিটি সদস্য করা হয়েছে।

আর নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মেজর (অব.) রফিকুল ইসলাম। সদস্যরা হলেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য শাজাহান খান, মাজাহারুল হক প্রধান, রঞ্জিত কুমার রায়, মাহফুজুর রহমান, এমএ লতিফ, ডা. শামীমউদ্দিন শিমুল, আসলাম হোসেন ও এসএম শাহজাদা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর